শেরপুরে বন্যহাতির আক্রমণে দু’জনের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দেড় ঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী দরবেশতলা ও গজনী এলাকায় এসব ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম।

নিহত আজিজুর রহমান আকাশ (৩৮) উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আর সিএনজি অটোরিকশার চালক এফিলিস হাগিদক (৫২) গজনী এলাকার সহেন সিমসাংর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে ২০-৩০টি বন্যহাতি দল বেঁধে উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা এলাকায় নেমে আসে। এসময় এলাকার মানুষ জানমাল রক্ষায় হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করে। এসময় আকাশ হাতির খুব কাছাকাছি চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে।

অপরদিকে রাত সাড়ে দশটার দিকে সিএনজিচালক এফিলিস হাগিদক স্থানীয় আরও তিনজনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে গজনী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বন্য হাতির দল তাদের সামনে পড়ে। এসময় তিনজন দৌড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে পারেননি। পরে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে সেখানেই তার মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, দুজনের মৃত্যুর ঘটনায় দুইটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেরপুরে বন্যহাতির আক্রমণে দু’জনের মৃত্যু

আপডেট সময় ১১:২১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫