শিরোনাম :
মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গলে উদ্ধার পানি ঘোলা করে খাবে বিএনপি— মন্তব্য জামায়াত আমিরের ঢাকাজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২ একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ?

আটোয়ারীতে কন্যা হত্যার বিচারের দাবীতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

বিয়ের দুই বছর যেতে না যেতেই মেয়েকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে সংবাদ সম্মেলন করেছেন ওই গৃহবধূর বাবা-মা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আটোয়ারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার অসহায় দম্পতি আমির উদ্দীন ও নারগিস আক্তার।

সংবাদ সম্মেলনে তারা জানান, তাদের মেয়ে আমিনা আক্তার রত্নাকে ২০২৩ সালে বিয়ে দেন পার্শ্ববর্তী বাকডোকরা এলাকার ফারাজুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সাথে। তাদের সংসারে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২২ নভেম্বর রাতে আশঙ্কাজনক অবস্থায় রত্নাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। সকালে তারা ওই গৃহবধূর পরিবারকে জানায়,রত্না বিষপানে আত্মহত্যা করেছে। কিন্তু ওই গৃহবধূর পরিবারের লোকজন গিয়ে দেখে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এমনকি বিষের কোন আলামতও পাননি তারা। তাদের দাবী হত্যা করে নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় প্রথমে তারা আপোষের প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। মামলা চলমান অবস্থায় সম্প্রতি আসামী পক্ষ থেকে টাকার বিনিময়ে ময়না তদন্তের প্রতিবেদন বদলানো সহ নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা আমির উদ্দীন।

তিনি বলেন, আমার মেয়েকে মারপিট করে হত্যার পর ওরা আত্মহত্যার নাটক সাজিয়েছে। এখন তারা ময়না তদন্তের প্রতিবেদন টাকার বিনিময়ে পাল্টে দেয়ার হুমকি দিচ্ছে। ওরা প্রভাবশালী হওয়ায় আমাদের হুমকি ধামকি দিচ্ছে। প্রধান আসামী এখনো গ্রেফতার হয়নি। আমি আমার মেয়েকে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সংবাদ সম্মেলনে নিহত রত্নার মা নারগিস আক্তার, চাচা ওমর আলী ও বোন আরজিনা আক্তারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ?

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে কন্যা হত্যার বিচারের দাবীতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫