শিরোনাম :
হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২ একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত

“ দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। 
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র( টিটিসি) পঞ্চগড়ের ইন্সট্রাক্টর (সিভিল) সনাতন চন্দ্র বর্মন।
প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পঞ্চগড়ের একাউন্ট্যান্ট মোঃ জালাল উদ্দীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা(অ.দা.) মোঃ আবু তাহের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সহিদুর রহমান মানিক,আইসিটি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রবাস যাত্রার আগে দক্ষতা অর্জন জরুরী। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিত প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের মধ্যদিয়ে এগিয়ে চলেছে বিশ্ব। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে যুব সমাজও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। দক্ষকর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রবাসী ও অভিবাসী দু’জনেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তারা দু’জনেই আমাদের রেমিট্যান্স যোদ্ধা।
দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অভিবাসী ও প্রবাসী পরিবারের প্রতিনিধি সহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত

আপডেট সময় ০৪:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫