শিরোনাম :
মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যু

“নিহত জয়ন্তের লাশ বিএসএফ সদস্যরা তাদের এলাকায় নিয়ে গেছে,” বলেন ওসি ফিরোজ।

“নিহত জয়ন্তের লাশ বিএসএফ সদস্যরা তাদের এলাকায় নিয়ে গেছে,” বলেন ওসি ফিরোজ।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

এ ঘটনায় ওই কিশোরের বাবাসহ দুজন আহত হয়েছেন। আর নিহতের মৃতদেহ বিএসএফ নিয়ে গেছে বলে পুলিশের ভাষ্য।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, সোমবার ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহত ১৫ বছর বয়সী জয়ন্ত কুমার সিংহ বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।

এ ঘটনায় মহাদেব ছাড়াও আহত হয়েছেন নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ কবির বলেন, ওই তিন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছিল। তাদের দেখতে পেয়ে ডিঙ্গাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে কিশোর জয়ন্ত মারা যায়। আর গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে চলে আসেন মহাদেব ও বাংঠু।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজির আহমদ বলেন, “সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ও আহত হওয়ার খবর শুনেছি। সীমান্তে কী ঘটেছিল, সেটা জানার জন্য আমাদের টিম কাজ করছে। এ রকম ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন :সাগর-রুনি হত্যা : ১১১ বারেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি র‌্যাব

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রান্নার অ্যালুমিনিয়াম হাঁড়িতে সিসার ঝুঁকি, মান যাচাইয়ের ব্যবস্থাই নেই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০১:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪