শিরোনাম :
হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২ একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও চকলেট বিতরণ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় আজ শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী এবং দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্র শক্তি। 
মঙ্গলবার (২১ এপ্রিল) ভূরুঙ্গামারী উপজেলার তিনটি প্রধান পরীক্ষা কেন্দ্র ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হয়।
বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মাহফুজুল ইসলাম কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির উপজেলা আহ্বায়ক মোঃ আহসান হাবীব লিংকন এবং সদস্য সচিব মোঃ হাসান মাহমুদ জয়। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য নাহিদ হাসান প্রিন্স ও জাতীয় ছাত্র শক্তির উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালীন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোঃ মাহফুজুল ইসলাম কিরণ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের বলেন, “আমরা ভূরুঙ্গামারী উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করায় শিক্ষার্থীরা বেশ সতর্কতা ও শৃঙ্খলার সাথে পরীক্ষা দিচ্ছে। সার্বিক পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট।”
জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোঃ আহসান হাবীব লিংকন বলেন, “তীব্র গরমের মধ্যে আমাদের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বেশ কষ্ট করেন। তাদের কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা তিনটি কেন্দ্রে পানি ও চকলেট বিতরণের পাশাপাশি ছাত্র শক্তির পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট দিয়েছি।”
কর্মসূচির সমন্বয়ক ও জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব মোঃ হাসান মাহমুদ জয় বলেন, “পরীক্ষা চলাকালীন দীর্ঘ সময় ধরে অভিভাবকরা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হয়ে পড়েন অনেকেই। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কাজ আমরা অব্যাহত রাখব।”
এদিকে রাজনৈতিক সংগঠনের এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অভিভাবক ও সাধারণ মানুষ। তারা বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনসেবা। তৃষ্ণার্ত মানুষের হাতে পানি তুলে দেওয়ার এই চমৎকার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও চকলেট বিতরণ

আপডেট সময় ০৯:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬