শিরোনাম :
রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে ৫৪টি মন্ডবে ত্রাণের ডিও বিতরণ
-
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- 145
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৫৪ পূজা মন্ডবে ত্রাণের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবাহিনী কর্মকর্তা মেজর নাঈম, ওসি আরশেদুল হক, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জামায়াত সেকেটারী রজব আলী, পি আই ও অফিস সহায়ক শাহনেওয়াজ আলী,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক অমেন্দ্রনাথ মালাকার, সদস্য সচিব হরিমোহন রায়।
উল্লেখ্য উপজেলার ৫৪ টি মন্ডবের সভাপতি সম্পাদক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ



















