শিরোনাম :
মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গলে উদ্ধার পানি ঘোলা করে খাবে বিএনপি— মন্তব্য জামায়াত আমিরের ঢাকাজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২ একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ?

রাণীশংকৈলে মারপিটের অভিযোগে ইউপি সদস্য ও সাবেক স্ত্রীসহ গ্রেফতার-৪

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিয়ে বিচ্ছেদের জেরে সাবেক স্বামী ও তার লোকজনকে মারপিটের অভিযোগে ইউপি সদস্য শাহজান আলী ও সাবেক স্ত্রী মেরিনা বেগমসহ ৪ জনকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ২৯ মার্চ বিকেলে উপজেলার সিংপাড়া মোড়ে। এনিয়ে মামলার প্রেক্ষিতে পরদিন শনিবার ৩০ মার্চ আসামিদেরকে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে। আসামিরা হলেন-১. মেরিনা বেগম(২১) ২.মোতাহার হোসেন শাহিনুর(৫০) ৩. ইমন সরকার(২৩) ও ৪. শাহজান আলী (মেম্বার, ৫০)। রাণীশংকৈল থাানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

থানায় এজাহার ও বাদিসূত্রে জানা গেছে, ইতোপূর্বে পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার সাথিয়া-বহরা গ্রামের খলিলুর রহমানের ছেলে হুমায়ুন কবিরের সাথে বথপালিগাও গ্রামের পবন আলীর মেয়ে মেরিনা বেগমের বিয়ে হয়। তাদের বনিবনা না হওয়ায় গত ২৫ ডিসেম্বর ২০২৩ সালে যথারীতি বিবাহ বিচ্ছেদ হয়।

গত ২৯ মার্চ বিকেলে বাদি আব্দুল জব্বার তার নাতি হুমায়ুন কবিরকে নিয়ে মোটরসাইকেল যোগে বসতপুর যাওয়ার পথে রাণীশংকৈল উপজেলার সিংপাড়া মোড়ে পৌছালে মেরিনা ও তার লোকজন মোটরসাইকেলের গতিরোধ করে হুমায়ুন ও জব্বারকে বেধড়ক মারপিট করে। এতে হুমায়ুন গুরুতর আহত হন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেরিনা ও শাহজাহান মেম্বারসহ ৪জনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই দিনেই আব্দুল জব্বার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন যা পরে মামলা ( নং ৩২) হিসেবে রেকর্ডভূক্ত করা হয়।

এ ব্যাপারে লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মুঠোফোনে বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমার জানামতে কয়েকমাস আগে মেরিনা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে ইউপি চেয়ারম্যান মন্তব্য করেন।

আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন থানা পুলিশ।

আরো পড়ুন : রাণীশংকৈলে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ?

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাণীশংকৈলে মারপিটের অভিযোগে ইউপি সদস্য ও সাবেক স্ত্রীসহ গ্রেফতার-৪

আপডেট সময় ০৯:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪