শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

দুই ম্যাচ না যেতেই ফের চোটের মুখে নেইমার

হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠে এক বছর পর মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু দুই ম্যাচ না যেতেই ফের চোটের মুখে পড়তে হলো তাকে।তবে তা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।

এএফসি চ্যাম্পিয়নস লিগে গতকাল এস্তেগলালের মুখোমুখি হয় আল হিলাল। আলেক্সান্দ্রো মিত্রোভিচের হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পায় তারা।

সৌদি ক্লাবটির হয়ে ম্যাচের ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু আধা ঘণ্টার কম সময়ের ভেতরই বদলি হয়ে উঠে যেতে হয় তাকে। গোলের জন্য বলে পা বাড়াতে গিয়ে ডান পায়ে টান অনুভব করেন তিনি। এরপর সেখানে হাত দিয়ে বসে পড়েন মাটিতে। এমনটা যে হতে পারে তা আগেই জানতেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাই খুব একটা দুশ্চিন্তায় থাকছেন না।

ইনস্টাগ্রামে নেইমার লিখেন, ‘আশা করি, গুরুতর কিছু হবে না… এক বছর বাইরে থাকার পর এমনটা হওয়া স্বাভাবিক। ডাক্তাররা আগে থেকেই আমাকে সতর্ক করেছিলেন। তাই সাবধানী থেকে আরও বেশি সময় খেলতে হবে আমাকে। ’

নেইমারের সেরা রূপ ফিরিয়ে আনতে ধীরে ধীরেই এগোচ্ছে আল হিলাল। যে কারণে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। আপাতত কেবল এএফসি চ্যাম্পিয়নস লিগই খেলে যাবেন তিনি। রেজিস্ট্রেশন না হওয়ায় জানুয়ারির আগপর্যন্ত খেলতে পারবেন না সৌদি প্রো লিগে।

গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলার সময় এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। তাই পরের মাসে অস্ত্রোপচার করাতে হয় তার। এক বছর পর গত ২১ অক্টোবর আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি।

ব্রাজিল স্কোয়াডে ঠাঁই হলো না নেইমার-এনদ্রিকের

সাফজয়ী নারী ফুটবল দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুই ম্যাচ না যেতেই ফের চোটের মুখে নেইমার

আপডেট সময় ১১:৫৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪