বিএনপিনেতা হাবিব-উন-নবী খান সোহেল কারাগারে

দণ্ডপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল। ছবি : এনটিভি
রাজধানীর নিউমার্কেট থানার এক মামলা ও পল্টন থানার দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (৩১) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। এদিন তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এছাড়া রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামান তিন মামলায় জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, হাবিব-উন নবী খান সোহেলকে পল্টন থানার পৃথক দুই মামলায় দুই বছর করে চার বছর ও নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। ওই তিন মামলায় এদিন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবর মাসে একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে আরেকটি মামলা করা হয়। এছাড়া ২০১৫ সালের জানুয়ারি মাসে নিউমার্কেট থানায় পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করা হয়।

আরো পড়ুন : উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা হস্তক্ষেপ করতে পারবে না : ওবায়দুল কাদের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শিশুদের সঠিক গড়ে ওঠার ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

২৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিএনপিনেতা হাবিব-উন-নবী খান সোহেল কারাগারে

আপডেট সময় ০৫:৪৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪