ছাত্রলীগের নেত্রী বৈশাখী কারাগারে

শাওন সিকদারকে হত্যার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক শুনানি শেষে এই আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রলীগ নেত্রী বৈশাখীকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল সারোয়ার। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্নাতকের সনদ তুলতে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা বৈশাখীকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। পরে লালবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার নথি থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বিকেলে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ শাওন সিকদার। পরে এ ঘটনায় গত ২১ জানুয়ারি রাজধানীর লালবাগ থানায় মামলা হয়।

সাবেক সংসদ সদস্য ছানোয়ারসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ছাত্রলীগের নেত্রী বৈশাখী কারাগারে

আপডেট সময় ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫