সাদিক এগ্রোর চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানীর আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় আজ সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিআইডির মিডিয়া সেলের প্রধান বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, সিআইডির একটি টিম গেছে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সরকারি জায়গা দকল করে ফার্ম তৈরি ও শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে পশু আনার অভিযোগ আনা হয়েছে।

১৫ লাখ টাকার ছাগলকাণ্ড ও উচ্চবংশীয় গরু নিয়ে আলোচিত সাদিক অ্যাগ্রো। খাল ও সড়কের জায়গা দখল করে রাজধানীর মোহাম্মদপুরের অবৈধভাবে নির্মিত এই অ্যাগ্রো ফার্মে গত বছরের ২৭ জুন উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে ইমরান হোসেন ছাড়াও তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি অমান্য করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে বিক্রির পাওয়া মিলেছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাদিক এগ্রোর চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫