মমতাজকে কারাগারে পাঠালেন আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে হকার মো. সাগর হত্যা মামলায় সংগীত শিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার (১৭ মে) ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১২ মে রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শেষে আজ শনিবার সকালে মমতাজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম।

মমতাজের পক্ষে আইনজীবী মাসুদুর রহমান লিংকন জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি থেকে গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০নং গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এসময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন দিকে বের হয়ে যায়। তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওইদিন দিবাগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তিনি। পরে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহত সাগরের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ২৫০-৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

গণ-অভ্যুত্থানের পর সংস্কার, সহজ পথ নয়

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মমতাজকে কারাগারে পাঠালেন আদালত

আপডেট সময় ০৬:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫