হাসপাতালে ভর্তি জামায়াত আমির শফিকুর রহমান

বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, জামায়াত আমিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনা করেন।

ফেসবুক পোস্টে হাসপাতালের নাম উল্লেখ না করলেও জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াত আমির ভর্তি হয়েছেন। আগামী সপ্তাহে তার বাইপাস সার্জারি হওয়ার কথা আছে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি একটি সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরে তার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয়। চিকিৎসকরা তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানান। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

আওয়ামী আমলে ভোট করা অপরাধ হলে বিএনপি-জামায়াতও অপরাধী: জাপা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাসপাতালে ভর্তি জামায়াত আমির শফিকুর রহমান

আপডেট সময় ০৮:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫