কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু; হাসপাতালে শতাধিক

কুয়েতে মিথানল মিশ্রিত বিষাক্ত মদপানে কমপক্ষে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও বেশ কয়েকজন। তারা সকলেই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন চিকিৎসা নিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষাক্ত দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ৩১ জন রোগীর ভেন্টিলেশনের প্রয়োজন এবং ৫১ জনের জরুরি ডায়ালাইসিস করা হয়েছে। এছাড়া আরও ২১ জন স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন বা তাদের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হ্রাস পেতে পারে।

কর্তৃপক্ষ এই বিষাক্ত মদের উৎস নির্ণয় এবং এর বিতরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য একটি তদন্ত শুরু করেছে এবং জনসাধারণকে অনিয়ন্ত্রিত অ্যালকোহলযুক্ত পানীয় পান করার বিপদ সম্পর্কে সতর্ক করেছে।

মিথানল বিষক্রিয়ার সন্দেহজনক কোনো ঘটনা দেখলেই অবিলম্বে হাসপাতালে যোগাযোগ করে বা ডেডিকেটেড হটলাইনে কল করে রিপোর্ট করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতকে চীনমুখী করেছে ট্রাম্পের শুল্ক নীতি 

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু; হাসপাতালে শতাধিক

আপডেট সময় ১১:২৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫