শিরোনাম :
দেশকে অর্থনৈতিক-সামাজিকভাবে শক্তিশালী অবস্থান করা সরকারের লক্ষ্য বাংলাদেশিকে তুলে নেওয়ার পর ২ ভারতীয়কে ধরে আনা হয়, বৈঠকে হস্তান্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা সমগ্র জীবনের সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করা সমীচীন কী বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের পর বসছে সংসদের তৃতীয় অধিবেশন অন্য কেউ বাড়ায়নি ,মিল্কভিটার দুধের দাম বাড়লো কেন? বাংলা কিউআরে চার্জ শূন্য, ব্যবসায়ীদের জন্য ১০০ কোটির প্রণোদনা শাবনূরের সঙ্গে সালমানের প্রেম? ৩০ বছর পর কী বলছেন সালমানের মা ব্যবসা সহজীকরণে সরকারের নতুন জাতীয় টাস্কফোর্স গঠন চাঁদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু

পাকিস্তানে তালেবান হামলায় ১২ সেনা নিহত

উত্তর-পশ্চিম পাকিস্তানে তালেবানদের (পাকিস্তানি) অতর্কিত হামলায় অন্তত ১২ জন সৈন্য নিহত ও আরও চারজন আহত হয়েছেন। স্থানীয় সরকার ও নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি শহরের মধ্য দিয়ে একটি সামরিক কনভয় যাওয়ার সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সশস্ত্র ব্যক্তিরা উভয় দিক থেকে ভারী অস্ত্র নিয়ে গুলি চালায়। এরপরই এই হতাহতের ঘটনা ঘটে।

নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, আক্রমণকারীরা কনভয়ের অস্ত্র দখল করে নিয়েছে।

পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান (টিটিপি), সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি আফগান তালেবান থেকে আলাদা হলেও তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

২০২১ সালে কাবুলে আফগান তালেবানের ক্ষমতা ফিরে আসার পর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে জঙ্গিবাদ আবারও তীব্র আকার ধারণ করেছে। খাইবার পাখতুনখোয়ায় এটি গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি। একসময় এই অঞ্চলে টিটিপি’র নিয়ন্ত্রণ থাকলেও ২০১৪ সালে শুরু হওয়া সামরিক অভিযানের মাধ্যমে তারা পিছু হটতে বাধ্য হয়।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তান তার ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের ঠেকাতে ব্যর্থ হচ্ছে। যদিও কাবুল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তাদের মতে, সম্প্রতি টিটিপি যোদ্ধা ও হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এএফপি’র এক পরিসংখ্যান অনুযায়ী, এই বছরের ১ জানুয়ারি থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ৪৬০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

ইসলামাবাদ-ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর তথ্যমতে, গত বছরটি ছিল পাকিস্তানের প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বছর, যেখানে এক হাজার ৬০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল, যার প্রায় অর্ধেকই ছিল সৈন্য ও পুলিশ কর্মকর্তা।

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কার্কি, দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন নির্বাচনের তারিখ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

দেশকে অর্থনৈতিক-সামাজিকভাবে শক্তিশালী অবস্থান করা সরকারের লক্ষ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চাঁদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাকিস্তানে তালেবান হামলায় ১২ সেনা নিহত

আপডেট সময় ০৫:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫