ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গাজা যুদ্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে যুগান্তকারী ঘোষণা দেন। একই দিনে কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় কিয়ার স্টারমার বলেন, ‘আজ ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য শান্তির আশা এবং দুই-রাষ্ট্র সমাধানের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

একই দিনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে কানাডা। একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি গড়ে তোলার জন্য আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে।

যুক্তরাজ্যের এই পদক্ষেপ দেশটির পররাষ্ট্রনীতিতে এক বড় পরিবর্তন। কারণ ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামীকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হলে ফ্রান্সসহ অন্যান্য দেশও একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, আঞ্চলিক রাজনীতিতে নতুন মোড়

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৭:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫