শিরোনাম :
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, ঢাকা-রাজশাহী-খুলনা রেঞ্জে নতুন ডিআইজি আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, কয়েকটি জেলার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে খামেনির শোকানুষ্ঠানে ৭০টির বেশি দেশের প্রতিনিধিত্ব কি কারণে শুভশ্রীর আবেগঘন বার্তা সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ শাহজাদপুরে মাদক ব্যবসার অভিযোগে নারীর বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান পুলিশের ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ: প্রযুক্তি ও অব্যবস্থাপনার গোলকধাঁধায় রেলওয়ে ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের

মরক্কোতে জেন-জি বিক্ষোভ; নিহত দুই

বুধবার বিক্ষোভের সময় আগুনে পুড়ে যাওয়া একটি ভবন। ছবি : এএফপি

মরক্কোতে কয়েক দিন ধরে চলা জেন-জি বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) দক্ষিণ মরক্কোর একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর সময় কর্মকর্তাদের গুলিতে তারা নিহত হন। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলা এই বিক্ষোভ থেকে এখন পর্যন্ত চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উত্তর আফ্রিকার এই দেশটিতে ৬ষ্ঠ দিনের মতো জেন-জি বিক্ষোভ চলছে। উন্নত সামাজিক পরিষেবা এবং দুর্নীতির মোকাবিলার দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, টিকটক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে ‘জেন-জেড ২১২’ নামে একটি গোষ্ঠী অনলাইনে এই বিক্ষোভের ডাক দেয়। ২০৩০ ফুটবল বিশ্বকাপের জন্য বিপুল বিনিয়োগ করা হলেও অনেক স্কুল ও হাসপাতালে অর্থের অভাব রয়েছে; এ নিয়ে তারা ক্ষুব্ধ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিক্ষোভের চতুর্থ রাতে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। সে রাতে বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দিয়েছে এবং দোকানপাট ভাঙচুর করেছে। এতে ২৬৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২৩ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মঙ্গলবার রাতে মলোটভ ককটেল ও পাথর ছোড়ার অভিযোগে ৪০৯ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর ১৪২টি গাড়ি এবং ২০টি ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এবং আল-জাজিরার যাচাইকৃত ভিডিওগুলোতে ক্ষতিগ্রস্ত এটিএম এবং একটি লুট হওয়া ব্যাংক ভবন দেখা গেছে।

জেন জি আন্দোলনে এবার মাদাগাস্কারের সরকার পতন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে মামলা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের

০৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মরক্কোতে জেন-জি বিক্ষোভ; নিহত দুই

আপডেট সময় ০৫:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫