শিরোনাম :
সালাহউদ্দিন নির্যাতনে হাসিনা-কামালের সম্পৃক্ততা পেল তদন্ত সংস্থা সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল

গাজায় দুই বছরে ৫৬২ ত্রাণকর্মী নিহত

গাজায় ইসরায়েলি হামলায় প্রায় দুই বছরে অন্তত ৫৬২ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩ অক্টােবর) জাতিসংঘের মুখপাত্র স্টেফান দ্যুজারিক এ তথ্য নিশ্চিত করেন।

স্টেফান দ্যুজারিক জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) দেইর আল-বালাহ এলাকায় এক বিমান হামলায় আন্তর্জাতিক সংস্থা মেডেসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। হামলার সময় তারা এমএসএফের একটি হাসপাতালে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। খবর আনাদোলুর।

দ্যুজারিক আরও বলেন, “এটি গাজায় এমএসএফের ১৪তম কর্মীর মৃত্যু। নিহত ওই কর্মীর নাম ওমর হায়েক (৪২)। তিনি ২০১৮ সাল থেকে পেশাগত থেরাপিস্ট হিসেবে সংস্থাটির সঙ্গে কাজ করছিলেন।”

এমএসএফ এক বিবৃতিতে জানায়, নিহতসহ সকল কর্মী এমএসএফের পরিচিতি-চিহ্নিত ভেস্ট পরা অবস্থায় ছিলেন। সংস্থাটি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।

জাতিসংঘের মানবিক দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ত্রাণকর্মীদের মধ্যে ৩৭৬ জন জাতিসংঘের কর্মী।

দ্যুজারিক আরও জানান, উত্তর গাজায় পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় সামরিক অভিযান ও ভারী বোমাবর্ষণ মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে এবং অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তুলছে।

গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ উপত্যকায় চলছে তীব্র দুর্ভিক্ষ ও মহামারির আশঙ্কা।

গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

জিম্মি মুক্তিতে রাজি হামাস, ‘গাজা দখল’ স্থগিতের নির্দেশ ইসরায়েলের

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সালাহউদ্দিন নির্যাতনে হাসিনা-কামালের সম্পৃক্ততা পেল তদন্ত সংস্থা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজায় দুই বছরে ৫৬২ ত্রাণকর্মী নিহত

আপডেট সময় ১১:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫