শিরোনাম :
সালাহউদ্দিন নির্যাতনে হাসিনা-কামালের সম্পৃক্ততা পেল তদন্ত সংস্থা সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল

দেশে ফিরলেন শহিদুল আলম

ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ভোর ৫টার কিছুক্ষণ পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হন তিনি। শহিদুল আলম গণমাধ্যমকর্মীদের গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রার বর্ণনা দেন।

বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহিদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান বলেছিলেন, শহিদুল আলমের ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে নিরাপদে দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শহিদুল আলমের আটকের পর তাকে মুক্ত করতে বাংলাদেশ দূতাবাসগুলোকে (জর্ডান, মিশর ও তুরস্ক) নিজ নিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইস্তাম্বুল পৌঁছেছেন শহীদুল আলম; বরণ করলেন কনসাল জেনারেল

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সালাহউদ্দিন নির্যাতনে হাসিনা-কামালের সম্পৃক্ততা পেল তদন্ত সংস্থা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশে ফিরলেন শহিদুল আলম

আপডেট সময় ১১:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫