বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর, সাবেক নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মাওলানা আবুল কালাম বিশ্বাস এর নামাজে জানাযা উপজেলার ষোল মাইল মাদ্রাসা মাঠে সকাল ১১ঘটিকায় অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজা পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী প্রফেসর শায়খ ডক্টর মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা আমীর ও সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম, জেলা সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, শহর আমীর অধ্যাপক আবদুল লতিফ, রায়গঞ্জ উপজেলা আমীর মোঃ আলী মর্তুজা, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, তাড়াশ উপজেলার আমীর খ ম সাকলাইন, সলঙ্গা থানা আমীর রাশেদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী, সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, ধানগড়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা লুতফুর রহমান,শিবিরের সহকারী কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, শহর শিবিরের সভাপতি শামিম রেজা, উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ কামরুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ জাকারিয়া হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য আশরাফ আলী ও সাংবাদিক আব্দুল্লাহ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, জেলা কর্মপরিষদ সদস্য মায়দুল আলম মাষ্টার, সদর উপজেলা আমীর মাওলানা নাজিম উদ্দীন, উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলী, বিএনপি নেতা আব্দুল বারী তালুকদার, রাহিদ মান্নান লেলিন, জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, সাবেক জেলা সভাপতি আলহাজ্ব উদ্দিন ও জেলা সেক্রেটারি রেজোয়ান উল্লাহ সোয়াইব প্রমুখ।
রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা 

























