শিরোনাম :
হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে আসছে নতুন আইন, মামলার ক্ষমতা পাবে পুলিশ পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি ও স্টপেজ নিয়ে যাত্রীদের প্রশ্ন রূপপুরে ফিজিক্স টেস্ট সফল, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগে নতুন আশা দেখছে টোকিও মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে নতুন শিক্ষাবর্ষে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ: ‘মব নয়, মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম’ শনিবারের মধ্যে সমঝোতা না হলে ‘লাশ পড়ে থাকবে’ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জামালের বকেয়া পরিশোধ করতে আর্জেন্টিনা ক্লাবকে ফিফার নির্দেশ

সাত মাস কোনো বেতন পরিশোধ করা ছাড়াই জামাল ভূঁইয়াকে খেলিয়েছে আর্জেন্টিনার তৃতীয় শ্রেণির ক্লাব সোল দে মায়ো। এভাবে আর কতদিন! অবশেষে একতরফা সিদ্ধান্ত নেন জামাল। দেড় বছরের চুক্তি ভেঙ্গে আর্জেন্টিনার এই ক্লাব ছেড়ে চলে আসেন তিনি। এরপর নিজের দেশীয় ক্লাব আবাহনী লিমিটেডে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

ক্লাব ছাড়লেও নিজের পাওনা আদায়ে সোচ্চার ছিলেন জামাল। বকেয়া বেতন পেতে অভিযোগ করেছিলেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) ট্রাইব্যুনালে। অবশেষে জামালের পক্ষে রায় দিয়েছেন ফিফার আদালত। রায়ে জামালকে১ লাখ ৬২ হাজার ৯৮০ ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি (১ কোটি ৯০ লাখ ৭৩ হাজার) টাকা। এ অর্থ জামালের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিফার ট্রাইব্যুনাল।। অর্থ পরিশোধে সোল দে মায়োকে ৪৫ দিন সময় দিয়েছে ফিফা।

ফিফার এই রায়ে বকেয়া বেতনের পাশাপাশি আরও কিছু অর্থ পাচ্ছেন জামাল। বাংলাদেশি এই ফুটবলারকে ঠিকমতো বেতন পরিশোধ না করে সোল দে মায়া যে আইন ভঙ্গ করেছে, সেজন্য তাদেরকে ৭১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। এই অর্থও যোগ করা হয়েছে বকেয়া বেতনের সঙ্গে। এছাড়া ৫ শতাংশ সুদও দিতে হয়েছে সোল দে মায়োকে।

তবে ফিফার রায়ের বিপক্ষে আপিল করার সুযোগ আছে সোল দে মায়োর। এর জন্য সময় হাতে আছে ১০ দিন। তবে আপিলে যদি রায়ের কোনো পরিবর্তন না হয় তাহলে সময়তো জামালকে বকেয়া পরিশোধ করতে হবে। আর যদি ঠিকমতো বেতন পরিশোধ করতে না পারে তাহলে সোল দে মায়োর উপর নিষেধাজ্ঞা দেবে ফিফা। এতে কোনো দেশি বা বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আর কোনো চুক্তি করতে পারবে না ক্লাবটি।

সোল দে মায়োতে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন জামাল। গোল করেছেন দুটি। তবে যে আশা নিয়ে লিওনেল মেসিদের ক্লাব ফুটবলে যোগ দিয়েছেন জামাল, তার কোনো কিছুই পূরণ হয়নি। অবশেষে এক রমক হতাশা ও ক্ষোভ নিয়ে আর্জেন্টিনা ছাড়তে হয় জামালকে। আবাহনীতে যোগ দিলেও পারফরম্যান্সের অবনতির কারণে নিয়মিত খেলার সুযোগ মিলছে না তার।

২০২১ সালে ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের জার্সিতেও খেলেছিলেন জামাল। ২০১৩ সালে ডেনমার্ক থেকে এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা শুরু করেন তিনি। বাংলাদেশের জার্সিতে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আরো পড়ুন : যে কারণে দেশে ফিরেই নিজ এলাকায় সাকিব

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জামালের বকেয়া পরিশোধ করতে আর্জেন্টিনা ক্লাবকে ফিফার নির্দেশ

আপডেট সময় ১২:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪