জামায়াত-জাতীয় পার্টির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান 

জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছে। বৃহস্পতিবার রাতে বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে মোংলা-রামপাল সংসদীয় আসনের (বাগেরহাট-০৩) ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে হাত রেখে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় তারা ফুলের তোড়া দিয়ে বিএনপির প্রার্থীকে শুভেচ্ছা জানান। পরে বিএনপি প্রার্থী তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিএনপিতে সদ্য যোগ দেয়া রামপালের উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আঃ কাদের বলেন, ১৯৯৫ সালে শিবির দিয়ে রাজনীতি শুরু করেছিলাম। এরপর যুব জামায়াত করেছি। কিন্তু বিগত ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই। এছাড়া এ এলাকার বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন কর্মী বান্ধব নেতা। তার কর্মকান্ড ও আচার-ব্যবহারে আকৃষ্ট হয়ে আমরা জামায়াত, যুব জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমরা বিএনপির রাজনীতি করবো।
জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহ-সভাপতি মোল্লা মহসিন বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান এখানে এমন একজন সৎ, নির্ভীক ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন তার রাজনৈতিক এবং ব্যক্তিগত কর্মকাণ্ডে উদ্ভুদ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।
বিএনপিতে যোগ দিয়ে গোবিন্দ গাইন বলেন, বিগত সময়ে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। কিন্তু বিগত ১৬/১৭ বছর ধরে বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ এলাকার উন্নয়নে ও সেবামূলক অসংখ্য কর্মকাণ্ড করেছেন। সেই সাথে আমাদের নিরাপত্তা ও সহায়তা প্রদাণ করেছেন। তাই তার ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই আজ বিএনপিতে যোগ দিয়েছি। আমরা তার সাথে থাকবো, ধানের শীষে ভোট দিবো, সুন্দর একটা দেশ গড়ায় আমরাও ভূমিকা রাখবো।
বাগেরহাট-০৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির প্রতি আস্থা রেখে যারা যোগ দিয়েছেন তাদেরকে স্বাগত জানাই। আশা করছি তাদের এ যোগদান আগামীর কর্মকাণ্ড আরো তরান্বিত করবে। কারণ তারা অন্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিল। তাদেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই অভিজ্ঞতা দিয়ে আগামীতে তারেক রহমানের মিশন-ভীষণ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জামায়াত-জাতীয় পার্টির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান 

আপডেট সময় ০৮:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬