মোংলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা মিছিল 

মোংলা-রামপাল বাগেরহট-৩ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১১ টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হওয়া এ প্রচারণা মিছিলের নেতৃত্ব দেন বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

নির্বাচনী প্রচারণা মিছিলে প্রার্থীর সাথে ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি সহ কয়েক হাজার নেতা-কর্মী এবং সমর্থক।

প্রচারণা মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। পরে দুপুরে ফের শ্রমিক সংঘ চত্বরে এসে তা শেষ হয়। সেখানে প্রধান অতিথির বক্তৃব্য রাখেন ধানের শীষ প্রতিকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে। আপনারা সজাগ থাকবেন, আপনার আশপাশে কোথাও ব্যালট ও সিল বানানো হচ্ছে কিনা। ওরা টার্গেট করেছে জাল বোট প্রদাণের। তাদের উদ্দেশ্য জনগন ভোট না দিলে কারচুপিসহ নানা অপকৌশল করার। সুতরাং আপনারা সজাগ থাকবেন এবং ভালভাবে যেন ভোট সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রেখে শুধু ভোট দেয়া নয় ভোট পাহাড়াও দিতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা মিছিল 

আপডেট সময় ০৪:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬