১৫ মে থেকে পর্যায়ক্রমে বাজারে মিলবে রাজশাহীর আম

ভেজাল ও কেমিক্যালমুক্ত আম বাজারজাতকরণ রোধে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে পর্যায়ক্রমে বাজারের নামতে শুরু করবে বিভিন্ন জাতের আম। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী জেলার সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মত বিনিময় সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, সকল প্রকার গুটি আম বাজারজাত করা যাবে আগামী ১৫ই মে, গোপালভোগ ২২ মে, রাণী ষপছন্দ ২৫ মে, লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাংগো বা ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ১৫ই জুন, ফজলি ১৫ই জুন, বারি আম-৪ ৫ জুলাই, আশিনা ১০ জুলাই, গৌরমতি ১৫ জুলাই বাজারজাত করা যাবে। এছাড়া কাটিমন ও বাড়িয়াম ১১ সারাবছর সুবিধামতো সময়ে বিক্রি করা যাবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, এবার ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৩২ টাকা কেজি ধরে যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে ৭৮০ কোটি ৭৮ লাখ টাকা।
জেলা প্রশাসক জানান, রাজশাহীর আমের সুখ্যাতি দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে। এমন অবস্থায় কোন অসাধু ব্যবসায়ী যাতে এই আমের সুনাম নষ্ট করতে না পারে এ কারণে প্রতিবছর ম্যাংগো ক্যালেন্ডার প্রকাশ করা হচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১৫ মে থেকে পর্যায়ক্রমে বাজারে মিলবে রাজশাহীর আম

আপডেট সময় ০৮:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬