শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

এবার হলিউড সিনেমায় মেসি

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা গেছে বহুবার। যুক্তরাষ্ট্রে এসে টিভি পর্দায় নিজেকে একটু বেশিই উপস্থাপন করছেন আর্জেন্টাইন তারকা। কিন্তু এবার মডেলিং এবং ফুটবলের পাশাপাশি এবার তিনি ধরা দেবেন সিনেমাতেও। হলিউডেও অভিষেক হয়ে গেল এই কিংবদন্তী খেলোয়াড়ের। ‘ব্যাড বয়েস’ এর চতুর্থ সিক্যুয়েল ‘ব্যাড বয়েস: রাইড অর ডাই’ এর ট্রেইলারে দেখা গেছে মেসিকে। এই ছবির প্রোমেশনের জন্যই ব্যবহার করা হয়েছে মেসিকে।

মঙ্গলবার (২৮ মে) হুপ সেন্ট্রাল তাদের পেজে ব্যাড বয়েস সিনেমার চতুর্থ সিক্যুয়েলের ট্রেইলার প্রকাশ করেছে। তাতে সিনেমার দুই প্রধান চরিত্র উইল স্মিথ ও মার্টিন লরেন্সের সঙ্গে ইন্টার মায়ামি অধিনায়ক মেসিকেও দেখা যায়। তার সঙ্গে মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলারের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ট্রেইলারে দেখা যায়, ব্যাড বয় হওয়ার জন্য এনবিএ ছেড়ে দিয়ে ট্রায়াল দিতে আসেন মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলার। তিনি ব্যর্থ হওয়ার পর উইল স্মিথ ও লরেন্স যখন হাঁফ ছেড়ে বাঁচবেন সেই সময় দরজায় ঘন্টা বাজে। দরজা খুলেই অবাক হয়ে যান দুজন। দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। মেসিকে এ সময় ইংরেজিতে সংলাপ দিতেও দেখা গেছে। যা মেসিভক্তদের জন্য তাজ্জব বনে যাওয়ার মতোই বিষয়। এর আগে কখনোই মেসিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে গিয়ে মোটামুটি ইংরেজি শিখে নিয়েছেন মেসি।

ব্যাড বয়েস সিনেমায় যদিও মেসিকে দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে এত বড় সিনেমার প্রমোশনাল ভিডিওতে অভিনয় করাটাও কোনো অংশে কম নয়। সে হিসেবে প্রিয় মেসিকে এখন অভিনেতা হিসেবে ধরে নেওয়া যায়।

আরো পড়ুন : বয়কট থেকে রেহাই পেলেন নিপুণ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এবার হলিউড সিনেমায় মেসি

আপডেট সময় ০৬:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪