মানুষ জেগে ওঠো
————————————————————————-
[[ ]] আমিন আল আসাদ
সিলেটের বিয়ানী বাজারে তৌহিদী জনতা পরিচয় দিয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ বন্ধ করার হুমকী দিয়েছে কিছু লোক। অথচ এটা কোন দোষনীয় খেলা বা পাপ বলে অভিহিত করতে জীবনে কোবদিনও বিরোধিতা করতে শুনিনি কোন ইমাম, খতিব বা ধর্মগুরুকে। কিন্তু হঠাৎ করে ভাটিবাংলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী নৌকা বাইচের বিরোধিতা কি জন্যে? কি কারণে?? এই বিরোধিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরা যে একটার পর একটা এমন আচরণ করছে এটা মোটেই ইসলাম নয়। বরং আমাদের মাটিগন্ধী সব কটা সাংস্কৃতিক ঐতিহ্যকে পেশী শক্তির বলে ধ্বংস করে দেয়ার সম্রাজ্যবাদী চক্রান্ত। এরা এইসব করে সমাজে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।? সারাজীবন আমরাও তো ইসলাম চেয়েছি। আমরা কি ইসলামের বাইরে? এটা কি ভয়ানক উগ্রবাদী আচরণ যে ১০০=১০০ ওদের ফরমেটকেই মেনে নিতে হবে৷ নইলে তুমি ধর্ম থেকে খারেজ! তুমি বেদাতী। তুমি কাফের!! শত শত বছরের আবহমান ঐতিহ্যের বিরুদ্ধে এরা হাত দিয়েছে। দ্বেশজ সব কিছুকে এরা উচ্ছেদ করতে চায়। এদের কারনেই ঠিক এদের কারনেই হাজার বছরে এদেশে অলী আল্লাহ গনের যে উদারনৈতিক পরিশ্রমের ফলে প্রেম ও সংগ্রামের পথ ধরে এদেশে যে মানবীক ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যাদের অক্লান্ত মেহনতের ফলে ও আধ্যাত্মিক সংগ্রামে এ উপমহাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ইসলাম গ্রহণ করেছে যে ইসলামই হলো আল্লাহর নবীর ( সা) মহব্বতের ইসলাম এবং পবিত্র আহালে বাইত ও অলী আওলিয়াগনের মতো আধ্যাত্মিক উলিল আমর দ্বারা প্রতিষ্ঠিত ইসলাম, যা রাসুল ( সা) প্রবর্তিত সঠিক ইসলাম যা এমন এক নিরাপত্তার ছাতা যেখানে ইসলাম গ্রহণ করে মুসলিম যেমন নিরাপদ ঠিক ইসলাম গ্রহণ না করে অমুসলিমও নিরাপদ, কারণ ‘কেবল মুসলমানের লাগিয়া আসেনিতো ইসলাম “সেই ইসলাম, সকল মত পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের গ্যারান্টি যে ইসলাম, যে ইসলাম নিজেই অসাম্প্রদায়িক, যে ইসলাম উপস্থিত থাকলে আর সেকুলারিজম লাগে না, যে ইসলাম নিজেই সাম্যবাদী, যা থাকলে কমিউনিজম লাগে না, যে ইসলাম নিজেই গণতান্ত্রিক যা উপস্থিত থাকলে পাশ্চাত্য গণতন্ত্র লাগে না, সেই প্রকৃত ইসলাম থেকে মানুষ বহুদূরে সরে পরেছে, সমাজে ইসলাম বিদ্বেষ শুরু হয়েছে যাদের আচরণে এরাই হচ্ছে ওরা।
এটা রাসুল (সা) আহালে বাইতে, জানেসার সাহাবী৷ অলী আল্লাহ গাউস, কুতুবের হোসাইনী ইসলাম নয়। এটাই এজিদিয়াত। এর পেছেনে রয়েছে সম্রাজ্যবাদ।
জাতিটাকে রক্ষার জন্যে সকল ইসলাম পন্থী ও জাতীয়তাদী, আধুনিক গনতান্ত্রিক সকল মত পথের মুসলমান ও জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল বাংলাদেশী মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকা দরকার।
এরা আজ সাংস্কৃতিক অনুষ্ঠান, কাল বয়াতি গান, পরশু কাওয়ালী গান, এর পরদিন মাজার, দরবার, মীলাদুন্নবী, সীরাতুন্নবী, এর পরদিন হাডুডু, এর পরদিন ফুটবল ক্রিকেট একটা একটা করে সব নিষিদ্ধের দাবী ওঠাবে। গায়ের জোর ঠেলবে।
একদিকে ইসলাম বিরোধী আন্তর্জাতিক ইহুদী মার্কিন ও চানক্যবাদী আধিপত্যবাদী আগ্রাশন ও ষড়যন্ত্র অপর দিকে ইসলামের নামেই মুসলমানদেরকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেয়ার চক্রান্ত। এবং মুসলমানদের বিভিন্ন মতের মানুষ নিজেরাই নিজেদেরকে খতম করে দেয়ার প্রবনতা। একটা কুমির একটা বাঘ। আরো রয়েছে হাঙর, হায়েনা, গন্ডার, বুনো ষাঁড়, বিষধর সাপ বিচ্ছু জোক শোষক।
মানুষ জেগে ওঠো।
চলমান বার্তা ডেস্ক : 

























