শিরোনাম :
বিচ্ছেদ গুঞ্জনের মাঝেও নীরব সাবিলা নূর, শোবিজে আলোচনার ঝড় টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট এলপিজি সংকট: নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার হরমুজ প্রণালির কাছে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের ২০২৭ সালে সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষা ডেঙ্গু ঠেকাতে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায়ও সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর হাম-ডেঙ্গুতে একদিনে ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজারের বেশি ব্যাট-গ্লাভসে লিটনের ইতিহাস, টেস্টে এমন কীর্তি আগে কেউ গড়েননি আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: উপদেষ্টা জাহেদ ‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না,আদালত থেকে বেরিয়ে বললেন আইভী

হরমুজ প্রণালির কাছে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

হরমুজ প্রণালির দিকে এগিয়ে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি আজমায়ি বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজের অপেক্ষায় আছে ইরানি বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

আজমায়ি বলেন, ‘আমরা অপেক্ষা করছি, কখন মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির প্রবেশমুখে আসবে, যাতে আমরা সেগুলো ডুবিয়ে দিতে পারি।’ এ ধরনের মুখোমুখি সংঘর্ষের জন্য ইরানি বাহিনী ‘সময় গুনছে’ বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর দাবি, নিজেদের দুর্বলতার কারণেই মার্কিন যুদ্ধজাহাজ এই কৌশলগত সমুদ্রপথের কাছে আসার ‘সাহস পাচ্ছে না’। এর পক্ষে তিনি উল্লেখ করেন, ১৩ বিলিয়ন ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেন, প্রণালি খোলা নাকি বন্ধ, তা দেখতে চাইলে তারা সরাসরি এসে দেখে যাক—এই সমুদ্রপথ কার নিয়ন্ত্রণে।

সেন্টকমের জবাব

ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারের কোনো নৌবাহিনীই নেই। হরমুজ প্রণালি স্পষ্টতই যুক্তরাষ্ট্রের বাহিনী ও আঞ্চলিক মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।’ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে থাকার যে কথা ইরানি কমান্ডার বলেছেন, তাও নাকচ করেছে সেন্টকম।

সংস্থাটি আরও জানায়, গত সোমবার হরমুজ প্রণালি দিয়ে এক কোটি ৯০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহণে উপসাগরীয় অঞ্চলের মিত্রদের সহায়তা করেছে মার্কিন বাহিনী।

কনটেইনারবাহী জাহাজে আঘাত

এর মধ্যেই হরমুজ প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজ অজ্ঞাত কোনো বস্তু বা অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও। ঘটনার বিস্তারিত বা দায় কার, এ বিষয়ে প্রাপ্ত তথ্যে কিছু বলা হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কমলা বামন নক্ষত্রকে ঘিরে ঘোরা গ্রহে প্রাণের সম্ভাবনা,যা বলছেন বিজ্ঞানীরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না,আদালত থেকে বেরিয়ে বললেন আইভী

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হরমুজ প্রণালির কাছে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

আপডেট সময় ১১:৪২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬