শিরোনাম :
সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা রূপপুরে শুরু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, গ্রিডে কবে যুক্ত হবে টঙ্গীতে পুলিশি ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ পাবনায় বজ্রপাতে ছয় কিশোর-তরুণের মৃত্যু ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন

সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ

সরকারি বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দিলে বরাদ্দ বাতিল করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, শনিবারের (৩১ অক্টোবর) মধ্যে এসব বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দিতে হবে। বরাদ্দ পাওয়া ব্যক্তিকেই সেখানে বসবাস করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পরিদর্শনে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কয়েকজন ব্যক্তি তাঁদের বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ, কিংবা পুরো বাসাই অন্যদের ভাড়া বা সাবলেট দিয়েছেন। পরিদপ্তরের মতে, এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।

এ কারণে যাঁরা ইতিমধ্যে বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাঁদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিতে বলা হয়েছে। এরপর বরাদ্দ পাওয়া বাসায় নিজেদেরই বসবাস করতে হবে।

নির্ধারিত সময়ের পরও কেউ বাসা বা ফ্ল্যাট ভাড়া বা সাবলেট দিয়েছেন, এমন প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে বলে সতর্ক করেছে পরিদপ্তর। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

সূত্র: সরকারি আবাসন পরিদপ্তরের গণবিজ্ঞপ্তি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ

আপডেট সময় ০১:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬