শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে নারী পরিবারপ্রধানের হাতে সরাসরি আর্থিক সহায়তা রমজানের আগে ১০ পণ্যে ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন দেশে ফিরলে হাসিনা কি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন? ইরানের হুমকিতে বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ইউরোপ থেকে ফিরলেন আরও ৪৪ বাংলাদেশি সুন্দরবনে বিষ প্রয়োগ, পশ্চিম বিভাগে ১০ মাসে মামলা ৪০৩টি স্টেশনে দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেনে আগুন ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

মোংলায় চিলা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার, চক্রান্তের অভিযোগ স্বজনদের

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও বনরক্ষীদের ওপর হামলার মামলায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি, ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এই চক্রান্তমূলক মামলায় ফাঁসানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মোংলা উপজেলার জয়মনির বাজারের একটি চায়ের দোকান থেকে মোশাররফ খাঁনকে আটক করে পুলিশ। পরে তাকে খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দাকোপ থানার সহযোগিতার আবেদনের প্রেক্ষিতেই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে মোংলা থানা পুলিশ।

সুন্দরবনের ক্ষতিসাধনকারী যতবড়ই প্রভাবশালী অপরাধী হোক আইনের আওতায় আনার কড়া নির্দেশ রয়েছে বনবিভাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জয়মনির বাজারের আবু সাইদের চায়ের দোকান থেকে মোংলা থানা পুলিশ মোশাররফ খাঁনকে গ্রেপ্তার করে মোংলা থানায় নিয়ে যায়।মোশাররফ খাঁন জয়মনি গ্রামের সুরকির খাল এলাকার মৃত সাহেব আলী খাঁর ছেলে। মোশারফ খান পেশায় একজন পোনা ব্যবসায়ী।

মোশাররফ খাঁনের ছোট ভাই লিটন খাঁন আক্ষেপ প্রকাশ করে বলেন, আমার বড় ভাই ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। মোশাররফ খাঁন সুন্দর বনের কোনো অপরাধমূলক কাজের সঙ্গে বিন্দুমাত্র জড়িত নন। বরং তিনি ফরেস্ট অফিসে সরকারি বনরক্ষীদের ডাকে বিভিন্ন কাজে তাদের অফিসে নিয়মিত সহায়তা করতেন। সোহেল ও লাইজু পরিকল্পিতভাবে পূর্বশত্রুতার বিরোধের জেরে ষড়যন্ত্র করে তাকে এই মামলায় ফাঁসিয়েছে।

​তিনি আরও বলেন, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার ঘটনার পর ৩ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আজ হঠাৎ জানতে পারলাম এই মামলায় আমার (নির্দোষ) ভাইকেও আসামি করা হয়েছে। সবাই জামিনে মুক্তি পেলে মূল ষড়যন্ত্রকারীরা কারা, তা আরও স্পষ্ট হয়ে যাবে। আমি আমার ভাইয়ের গ্রেপ্তারের ঘটনায় সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত চাই।

তবে এই ঘটনার সুযোগ নিয়ে মোশাররফ খাঁনের মতো একজন নিরপরাধ ও রাজনৈতিক ব্যক্তিকে প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসিয়েছে বলে অভিযোগ করে না তাঁর ভাগিনা মোঃ সোহেল শেখ। তিনি আরো বলেন,আসন্ন ইউপি নির্বাচনে এই ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে কাজ করা শুরু করলে প্রতিপক্ষ নানা ষড়যন্ত্র করতে থাকে তার বিরুদ্বে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, পোনা ব্যবসার নিদিষ্ট সময় শেষ মোশাররফ বিভিন্ন মাছ কেনা বেচার আড়তদার ব্যবসার আড়তদারি কমিশন পেয়ে থাকেন। বিষযুক্ত মাছ তার ওখনে কেনা বেচা হয়। তবে ঘটনার সতত্য কতটুক তদন্ত কররে সত্য বেরিয়ে আসবে সে জড়িত কিনা।

উল্লেখ্য, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বনরক্ষীরা বাধা দিলে বিষ প্রয়োগকারীরা দেশীয় অস্ত্র (দা) নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে খুলনার দাকোপ থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি জানার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জড়িতদের দ্রুত গ্রেপ্তারের কড়া নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে গত শনিবার (৭ নভেম্বর) পুলিশ মোংলার জয়মনি গ্রাম থেকে প্রথমে সোহেল শেখ ও লাইজু বেগমকে এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষ বিক্রেতাকেও গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের খুলনা কারাগারে পাঠানো হয়েছে। মোশাররফ খানকে ও দাকোপ থানা পুলিশ আদালতের মাধ্যমে খুলনা কারাগারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে সুন্দরবনকে ঘিরে বনজ ও মৎস্য সম্পদ আহরণে নানা জটিলতা, অপ্রীতিকর ঘটনা এবং অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ড স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ তৈরি করেছে। বৈধ ও অবৈধ ব্যবসার গ্যাড়াকলে পড়ে গড়ে ওঠা এসব সিন্ডিকেট একদিকে যেমন জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে, অন্যদিকে স্থানীয়দের মধ্যে পক্ষে-বিপক্ষে বিভাজন সৃষ্টি করে সুন্দরবনের সামগ্রিক নিরাপত্তা ও আইনি ব্যবস্থাপনা নিয়েও বড় ধরণের প্রশ্ন তুলেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে নারী পরিবারপ্রধানের হাতে সরাসরি আর্থিক সহায়তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় চিলা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার, চক্রান্তের অভিযোগ স্বজনদের

আপডেট সময় ০৬:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬