শিরোনাম :
প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি মিয়ানমার হয়ে চীনে পৌঁছাতে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র অবস্থান হারাল ভারত, বাংলাদেশ কী জায়গা পাবে সন্ত্রাসী গোষ্ঠী আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগে স্থবিরতা; অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়

ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ পালিত হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫,কুড়িগ্রাম–১(নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য জননেতা মো. আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ অগ্রগতির পেছনে খামারিদের নিরলস পরিশ্রম ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদজাত পণ্য বিশ্ববাজারে রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান স্বাগত বক্তব্য দেন।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাইদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মন্ডল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রুকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক, খামারি সহিদুল ইসলাম ও মামুন বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রান্তিক খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সপ্তাহে খামারিদের উদ্বুদ্ধকরণ, প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদ সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিনিয়োগে স্থবিরতা; অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ পালিত

আপডেট সময় ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬