শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

তিন পেনাল্টি ঠেকিয়ে কস্তার অবিশ্বাস্য রেকর্ড

শ্বাসরুদ্ধকর এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, সেগুলোর মধ্যে পর্তুগাল ও স্লোভেনিয়া ম্যাচটিকে সেরা বলাই যায়। যে ম্যাচের নায়ক পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কস্তা। তিন পেনাল্টি ঠেকিয়ে যিনি দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে।

ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে প্রায় কাঁদিয়ে ছাড়ল ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকা স্লোভেনিয়া। তবে দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নেন গোলরক্ষক কস্তা। টাইব্রেকারে অবিশ্বাস্য দৃঢ়তার পরিচয় দিলেন গোলরক্ষক দিয়োগো কস্তা। ফ্রাঙ্কফুর্টে শেষ ষোলোয় ১২০ মিনিটের লড়াই গোলশূন্য সমতায় শেষের পর, টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা।

স্লোভেনিয়ার নেওয়া তিনটি শটই একে একে ঠেকিয়ে দিয়ে দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে নিজেদের নেওয়া তিন শটেই বল জালে পাঠান রোনালদো, ফার্নান্দেজ ও বার্নাডো সিলভা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে কস্তা তিনটি কিক ঠেকিয়ে দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে। যা বিরল এক রেকর্ড বটে।

অবশ্য ট্রাইবেকারের আগেই ম্যাচ জেতার সুযোগ পেয়েছিল পর্তুগাল। পেনাল্টি পেয়েও বল জালে পাঠাতে পারেননি খোদ ক্রিস্টিয়ানো রোনালদো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে বল দখলে একচেটিয়া আধিপত্য করা পর্তুগাল আক্রমণেও ছড়ি ঘোরায়। তবে, তাদের বেশিরভাগ আক্রমণই ছিল ধারহীন। কোয়ার্টারে আরও কঠিন প্রতিপক্ষ পেয়েছে পর্তুগাল। আগামী শুক্রবার রাতে ফ্রান্সের মুখোমুখি হবে রোনালদোর দল।

আরো পড়ুন : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে যারা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তিন পেনাল্টি ঠেকিয়ে কস্তার অবিশ্বাস্য রেকর্ড

আপডেট সময় ১১:২৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪