শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

দুঃসংবাদ পেলেন লিওনেল মেসি

কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। চোটের কারণে পুরো ফাইনাল না খেলতে পারলেও দলের সঙ্গে শিরোপা উৎসবে উপস্থিত ছিলেন তারকা ফুটবলার লিওনেল মেসি। অবশ্য চোটের কারণে ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে দেশেও ফিরতে পারেননি তিনি। এবার বড় দুঃসংবাদ পেলেন এই ৩৭ বছর বয়সী তারকা।

আজ বুধবার (১৭ জুলাই) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, একদিন আগে লিওনেল মেসি নিজে সমর্থকদের দ্রুত মাঠে ফেরার বার্তা দিলেও, সহসাই ফিরতে পাচ্ছেন না তিনি। ইন্টার মায়ামির বিবৃতি অনুযায়ী, মেসির পায়ের গোড়ালির অবস্থা খুব একটা ভালো নয়। যার ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন এই তারকা।

ক্লাবের পক্ষে থেকে আরও জানানো হয়, গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) মেসির ডান গোড়ালিতে পরীক্ষা-নীরিক্ষা করা হয়। এরপরই জানা যায়, গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে তার। তাই এই চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে, মায়ামির হয়ে মেজর লিগ সকারের প্রথম দুই ম্যাচে যে তার খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।

আগামী ২৭ জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে এমএলএসে বৃহস্পতিবার টরন্টো এফসি এবং রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মায়ামি। এর আগে, গত রোববার কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ৬৪ মিনিটের সময় গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে মেসিকে কাঁদতে দেখা যায়। প্রিয় তারকাকে এমন কান্না অনেক মেসি ভক্তের হৃদয় ভেঙে দেয়।

আরো পড়ুন : রাজার সঙ্গে সাক্ষাৎ পেলেন ইউরো কাপ জয়ী স্পেন দল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুঃসংবাদ পেলেন লিওনেল মেসি

আপডেট সময় ১১:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪