ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

বাংলাদেশে বন্যার কারণ অতিবৃষ্টি,জলকপাট খোলার জন্য নয়: ভারত

গত কয়েকদিন ধরে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বন্যা দেখা দিয়েছে। ভারতীয় রাজ্য ত্রিপুরার পার্শ্ববর্তী সীমান্ত এলাকা কুমিল্লা থেকে শুরু করে নোয়াখালী, লক্ষ্মীপুর আর ফেনীর অনেক এলাকা তলিয়ে গেছে পানির নিছে। পানি বিপৎসীমা অতিক্রম করায় নিজ বাড়িতে থাকতে পারছেনা সেসব এলাকার মানুষ। বাংলাদেশে সৃষ্ট বন্যার কারণ হিসেবে প্রতিবেশী দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। যেখানে বন্যার কারণ হিসেবে অতি বৃষ্টিকে দায়ী করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ আগস্ট) এই বন্যা ইস্যুতে একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসেবে ডম্বুর বাঁধ খুলে দেয়াকে দায়ী করা হচ্ছে। আদতে সে কথার ভিত্তি নেই। কারণ ডম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার উজানে। দাবি করা হয়, গেল কয়েক দিনের অতিবৃষ্টিতে বেড়েছে গোমতী নদীর পানি। তাতেই প্লাবিত হয়েছে আশপাশের অঞ্চল।

এসময় দুদেশের অভ্যন্তরে থাকা আন্তর্জাতিক নদীগুলোর ব্যাপারেও বার্তা দেয় দিল্লি। বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা। যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

এরআগে, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমই জানিয়েছিল, ডম্বুর বাঁধের জলকপাট খুলে দেয়ার কারণে পানি বেড়েছে গোমতী তীরবর্তী অঞ্চলে। এতে প্লাবিত হয়েছে অমরপুর, উদয়পুর, সোনামুড়ার বিস্তীর্ণ এলাকা। সোনামুড়া বাংলাদেশের কুমিল্লা সীমান্তের একেবারেই কাছে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলাদেশে বন্যার কারণ অতিবৃষ্টি,জলকপাট খোলার জন্য নয়: ভারত

আপডেট সময় ০২:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪