ভারতের অন্ধ্রপ্রদেশে ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণে, নিহত ১৭

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি বেসরকারি ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২১ আগস্ট) রাজ্যের অলকাপল্লি জেলার এক ওষুধ কারখানায় এ ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে অন্তত ১৭ জন। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ৪০ জন। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, অচ্যুতাপুরম অর্থনৈতিক অঞ্চলে একটি এসসেন্টিয়া কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ৪০ একর জমির উপর নির্মিত হয়েছিলো সেই কারখানাটি। অন্ধ্রপদেশের শিল্পসচিব এন যুবরাজ জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। ৪০ জন আহত হয়েছেন।

ওষুধ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানানো হয়নি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সন্দেহ কেমিক্যাল রিঅ্যাকটরে বিস্ফোরণ হয়েছে। কর্মকর্তারা ক্লোজ সার্কিট টিভির ফুটেজ খতিয়ে দেখছেন। তারা আহতদের সঙ্গেও কথা বলছেন। কারো ভুলের জন্য বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে, রাজ্যের শ্রমমন্ত্রী বাসামশেট্টি সুভাষ বলেছেন, মধ্যাহ্নভোজের সময় বিস্ফোরণ হয়। তিনি জানিয়েছেন, মৃতদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। তাই উদ্ধারকাজ কঠিন ছিল।

উল্লেখ্য, ভারত এখন সারা বিশ্বের মধ্যে অন্যতম ওষুধ প্রস্তুতকারক দেশ। গতবছর এই একই জেলায় একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় আগুন লেগে মৃত্যু হয়েছিল দুজন কর্মকর্তার।

আরও পড়ুন:বাংলাদেশের আন্দোলন কলকাতার ধর্ষণ-হত্যার প্রতিবাদের পথ দেখাচ্ছে?

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতের অন্ধ্রপ্রদেশে ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণে, নিহত ১৭

আপডেট সময় ০৩:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪