শিরোনাম :
মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ

অ্যাপলের ‘সিরি’-র মতোই গুগলের জন্য আসছে ‘জেমিনি’!

‘সিরি’ যেমন আইফোন বা ম্যাক ব্যবহারকারীর সব কথা শোনে, তাঁদের আদেশ অনুযায়ী কাজ করে, তেমন কিছু একটা যদি গুগলেরও থাকত! গুগল ব্যবহারকারীদের সেই সাধ এ বার পূরণ হতে চলেছে। গুগ্‌ল নিয়ে আসছে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’। নতুন কিছু খোঁজা, কারও সঙ্গে কথা বলা কিংবা গুগ্‌ল ব্যবহারকারীর আদেশ অনুযায়ী কাজ করা— সবই করবে এই ‘জেমিনি’। গুগ্‌ল সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থার সিইও সুন্দর পিচাই নতুন এই প্রযুক্তি সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

অনেকটা যেন ‘সিরি’-র মতোই। তবে, এখনও তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে। গুগলের এই ‘এআই’ মডেল ‘জেমিনি ১.৫ প্রো’ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও একই রকম ভাবে কাজ করবে। সব ঠিক থাকলে চলতি বছর জুলাই মাস থেকেই ‘জেমিনি’ তার কাজ শুরু করবে।

নতুন এই ফিচারে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে?

১.গুগলের নতুন জেমিনি (১.৫ প্রো) ইন্টারনেট ব্যবহার সম্পর্কে অনেক বেশি দক্ষ। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ১৫০০ পাতার বই আত্মস্থ করে ব্যবহারকারীকে সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে।

২.আগে যে ক’টি ভাষায় জেমিনি-র অনুবাদ করতে পারত, তার সঙ্গে এখন নতুন আরও ৩৫টি ভাষা যুক্ত হয়েছে।

৩.অ্যাপলের আইফোনে যেমন ‘সিরি’ রয়েছে, তেমন গুগলের ক্ষেত্রে একই রকম ভাবে সব দায়িত্ব সামলাবে ‘জেমিনি’।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রান্নার অ্যালুমিনিয়াম হাঁড়িতে সিসার ঝুঁকি, মান যাচাইয়ের ব্যবস্থাই নেই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অ্যাপলের ‘সিরি’-র মতোই গুগলের জন্য আসছে ‘জেমিনি’!

আপডেট সময় ০৫:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪