শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে খেলতে পারেন সাকিব

চলমান বার্তা স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরও সাকিব আল হাসানকে নিয়ে দ্বিধাবিভক্ত ছিল ম্যানেজমেন্ট। তবে সাকিব দলে আছেন এবং ৩০ আগস্ট শুরু দ্বিতীয় টেস্টে খেলবেন এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত। রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা হয়। তবে এনিয়ে বোর্ডে কোনো আইনি নোটিস যায়নি। তাই শুক্রবার দ্বিতীয় টেস্টে সকিব খেলছেন এটা প্রায় নিশ্চিত।

যদিও এখন পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। গত শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

সাকিবকে নিয়ে যখন তোলপার সেই খারাপ সময়ে সতীর্থদের পাশে পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, দীর্ঘদিনের সতীর্থ মুশফিক সামাজিক মাধ্যমে সমর্থন জানিয়েছেন সাকিবকে। ফেসবুকে পোস্ট করে পাশে থাকার কথা জানিয়েছেন শরিফুল, এনামুল হক বিজয়, রুবেল হোসেনরা।

এক বিবৃতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও সাকিবের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। তারা বলেছেন, সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। তবে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তাদের আশা, সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার।

যেকোন সমস্যায় সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিম। সাকিব মানসিকভাবে অনেক শক্ত। এমনটাই অভিমত তার। তিনি বলেন, মানসিকভাবে শক্ত সেটা বলবো না। আমি বলবো, টপ অ্যাথলেট যারা, যেকোনো স্পোর্টস বা যেকোনো দেশেরই হোক তারা যখন মাঠে নামে তখন মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা কেবল খেলার কথাই ভাবে। ওভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে।

সোমবারই বিসিবি জানিয়েছে, সাকিবকে দেশে ফিরিয়ে আনার কোনো নোটিশ হাতে আসেনি। তাই পাকিস্তানে টিম ম্যানেজমেন্টের কাছেও তাই সাকিবের ব্যাপারে বিশেষ কোনো নির্দেশনা যায়নি। সাকিব দলে আছেন এবং ৩০ আগস্ট শুরু দ্বিতীয় টেস্টে খেলবেন এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত।

সব মিলিয়ে, শীর্ষ পর্যায় থেকে সাকিব পেয়েছেন দুশ্চিন্তামুক্ত থাকার বার্তা। তেমনি সাকিবও বিসিবিকে আশ্বস্ত করেছেন, মামলার বিষয়টি তার খেলায় কোনো প্রভাব ফেলবে না। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ইসলামাবাদ ক্লাব মাঠের অনুশীলনে দলের সঙ্গে থাকছেন তিনি।

আরও পড়ুন : সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়: রুবেল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দ্বিতীয় টেস্টে খেলতে পারেন সাকিব

আপডেট সময় ১০:৫৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪