শিরোনাম :
ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’ ‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি

ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টা

সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে অতীত অভিজ্ঞতা ছিল বরাবরই তিক্ত। সেই তিক্ততাই এবার রূপ নিয়েছে মধুর ফলাফলে। পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্টের দুটিতেই দাপট দেখি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তাও আবার প্রথমবার। এমন ইতিহাস গড়া সিরিজের প্রতিনিধিদের সঙ্গে আজ বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

আজ দুপুরে অনুশীলন শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যমুনায় যান ক্রিকেটাররা। সঙ্গে যান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদসহ বিসিবির কয়েকজন পরিচালক। উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটারদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। যেই মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।

মধ্যাহ্নভোজ শেষে ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ক্রিকেটার শরিফুল ইসলাম। যেখানে প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে একই ফ্রেমেবন্দি হন ক্রিকেটাররা। একই ফ্রেমে ছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদও।

ছবিটির ক্যাপশনে শরিফুল লিখেছেন, ‘মাননীয় উপদেষ্টা সত্যিকারের একজন খেলাপ্রেমী মানুষ। ইনশাআল্লাহ দেশের পাশাপাশি ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবেন।’

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর নাজমুল হোসেনকে ফোন করেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ অধিনায়ককে ফোনে সেদিন প্রধান উপদেষ্টা বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’ নাজমুল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়েই ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে।

আরো পড়ুন : ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই শরিফুল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি

০১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪