মেগা প্রজেক্টের নামে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার : বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে দূর্নীতি করে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মেগা প্রজেক্টের মাধ্যমে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান এমপি পযর্ন্ত লুটপাট করেছে। এখন আমরা স্বাধীন হয়েছি, অর্ন্তবর্তীকালীন অল্প দিনের সরকার। তারা নির্বাচনী পরিবেশ তৈরী করবে। আইনশৃঙ্খলা ঠিক রাখবে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায়  প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, সামনে দূর্গা পূজা, সনাতন ধর্মবলীদের বড় উৎসব। এ উৎসবের সময় বিএনপি নেতাকর্মীদের দূর্গা পূজার মন্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন,  আ’লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। বিভিন্ন অফিসে ঘুষ একটি ব্যধিতে পরিণত হয়েছে। এদিকে আবার মাদ্রাসায় পড়লে নাকি জঙ্গি হয়ে যাবে ,তাই মাদ্রাসাগুলোতে অনেক অন্যায় অত্যাচার করেছে স্বৈরাচরী শেখ হাসিনা সরকার। হেফাজত ইসলামের অনেক নেতাকর্মিকে শাপলা চত্বরে রাতের আধারে গুলি করে হত্যা করেছে। এই খুনি আ’লীগ ও তার নেত্রী শেখ হাসিনাকে কখনোই এদেশের জনগণ ক্ষমা করবে না। মানবতাহীন আচরণ করায় তাদের বিচার এদেশের মাটিতেই হবে।
বিএনপি মহাসচিব আরো বলেন, ছাত্র-জনতার গণ আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে, গুম করেছে। অনেক ছাত্রকে পঙ্গু করে দিয়েছে।  এখন ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ভারত আমাদের পাশ্ববর্তী দেশ সে দেশের সরকারকে আমরা আহবান জানাবো, শেখ হাসিনা যেন ভারতে বসে কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে।
উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জের্ড মূর্তজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, পয়গাম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলীসহ ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মেগা প্রজেক্টের নামে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার : বিএনপি মহাসচিব

আপডেট সময় ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে দূর্নীতি করে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মেগা প্রজেক্টের মাধ্যমে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান এমপি পযর্ন্ত লুটপাট করেছে। এখন আমরা স্বাধীন হয়েছি, অর্ন্তবর্তীকালীন অল্প দিনের সরকার। তারা নির্বাচনী পরিবেশ তৈরী করবে। আইনশৃঙ্খলা ঠিক রাখবে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায়  প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, সামনে দূর্গা পূজা, সনাতন ধর্মবলীদের বড় উৎসব। এ উৎসবের সময় বিএনপি নেতাকর্মীদের দূর্গা পূজার মন্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন,  আ’লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। বিভিন্ন অফিসে ঘুষ একটি ব্যধিতে পরিণত হয়েছে। এদিকে আবার মাদ্রাসায় পড়লে নাকি জঙ্গি হয়ে যাবে ,তাই মাদ্রাসাগুলোতে অনেক অন্যায় অত্যাচার করেছে স্বৈরাচরী শেখ হাসিনা সরকার। হেফাজত ইসলামের অনেক নেতাকর্মিকে শাপলা চত্বরে রাতের আধারে গুলি করে হত্যা করেছে। এই খুনি আ’লীগ ও তার নেত্রী শেখ হাসিনাকে কখনোই এদেশের জনগণ ক্ষমা করবে না। মানবতাহীন আচরণ করায় তাদের বিচার এদেশের মাটিতেই হবে।
বিএনপি মহাসচিব আরো বলেন, ছাত্র-জনতার গণ আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে, গুম করেছে। অনেক ছাত্রকে পঙ্গু করে দিয়েছে।  এখন ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ভারত আমাদের পাশ্ববর্তী দেশ সে দেশের সরকারকে আমরা আহবান জানাবো, শেখ হাসিনা যেন ভারতে বসে কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে।
উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জের্ড মূর্তজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, পয়গাম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলীসহ ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।
আরো পড়ুন : আওয়ামী লীগের মতো আচরণ করলে কি আমরা টিকতে পারবো? মির্জা ফখরুল

Share this news as a Photo Card