শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ‘হেক্সা মিশন’ পূরণ করলো বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

২০০২ সালে ফিফার ফুটবল বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছিলো ব্রাজিল। ষষ্ঠ শিরোপার জন্য গত ২২ বছর ধরে অপেক্ষা চলমান থাকলেও এখন পর্যন্ত সেটির ধারেকাছে যেতে পারছে না সেলেসাওরা। বেশিরভাগ ক্ষেত্রে কোয়ার্টারে স্বপ্নভঙ্গ হতে দেখা গিয়েছে তাদের। তবে ফুটবল দলের আগে বিশ্বকাপের হেক্সা মিশন পূর্ণ করল ব্রাজিলের ফুটসাল দল। দশম ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলিয়ানরা।

রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বসে এবারে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডির ফাইনালে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। ব্রাজিলের হয়ে গোল করেন ফেরাও এবং সান্তোস। অপরদিকে, আলবিসেলেস্তেদের হয়ে একটি গোল করেন মাটিয়াস রোসা।

ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকে সেলেসাওরা। দুর্দান্ত আক্রমণে ম্যাচে পঞ্চম মিনিটে মার্সেনিও বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। এর খেলায় ফিরতে আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তারা। কিন্তু ১২তম মিনিটে রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিতে থাকে আর্জেন্টিনা। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। খেলার শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরকের নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে। তবে ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।

উল্লেখ্য, এবারের আসরে কোনো ম্যাচই হারেনি ব্রাজিল। তাই ১২ বছর পর অপরাজিত থেকেই বিশ্বচ্যাম্পিয়ন হবার পাশাপাশি হেক্সা মিশন পূরণ করলো লাতিন আমেরিকান দেশটি।

মেসির জোড়া গোলে কমিউনিটি শিল্ড জিতলো মায়ামি

১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ‘হেক্সা মিশন’ পূরণ করলো বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট সময় ১২:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪