শিরোনাম :
দুই দিন পিছিয়ে শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল হাসিনা ফিরতে চাইলে বাধা নেই : তথ্য উপদেষ্টা ইসরায়েলে নির্বাচন: হাড়তে পারেন বর্তমান প্রধানমন্ত্রী ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, পাঁচে থেকেও রেকর্ড মেসির অন্ধকারে সচিবালয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় প্রধানমন্ত্রী ফিরলে আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাতে পারে ইরান: ট্রাম্প হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন জল্পনা,আকস্মিক দিল্লি সফরে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান আদর্শবান সাংবাদিকরাই স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মহাসড়কের পাশে পশুরহাট বসানো যাবে না

যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ বছর মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। আজ বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বিআরটিএ ভবনে ঈদুল আজহা উপলক্ষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, প্রতিবছর কোরবানি ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন মহাসড়কের পাশে ২১৭টি অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়া হয়। তবে এসব পশুর হাটের কারণে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় এবার এই সিদ্ধান্ত থেকে সরে আসছে সড়ক ও মহাসড়ক বিভাগ।

কোরবানির পশুবাহী যানবাহন পারাপারে অগ্রাধিকার দেওয়া এবং টোল প্লাজায় সার্বক্ষণিক ইটিসি বুথ চালু রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এ ছাড়া পণ্য ও পশু পরিবহণকারী যানবাহনে যাত্রী বহন না করাসহ কোরবানির পশু পরিবহণকারী যানবাহনের সামনে ব্যানার ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভা থেকে বলা হয়, টোল প্লাজায় পশুবাহী যানবাহন পারাপারে অগ্রাধিকার দেওয়া হবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন কর্ণফুলী সেতু, মেঘনা সেতু, গোমতী সেতু, পায়রা সেতু, খান জাহান আলী (রূপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজউদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজাসহ নয়টি সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কসহ দুটি মহাসড়কে ইটিসি বুথ চালুর মাধ্যমে সার্বক্ষণিক টোল আদায় অব্যহত রাখা হবে। পাশাপাশি সেতু বিভাগের আওতাধীন পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী টানেলেও ইটিসি বুথ সার্বক্ষণিক চালু রাখা হবে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডোরগুলোর মেরামত ও সংস্কার কাজ ঈদের সাত দিন আগেই সম্পন্ন করারও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

এ ছাড়া সভায় যানজটের সম্ভাব্য স্পট মনিটরিংয়ের বিষয়ে আলোচনা হয়। সভা থেকে বলা হয়, সারা দেশে সম্ভাব্য যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। এই স্পটগুলো ঈদুল আজহার আগে এবং পরে মনিটরিংয়ের আওতায় আনা হবে।

আরো পড়ুন : সিলেটের কৈলাশটিলায় আরেকটি কূপে গ্যাসের সন্ধান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দুই দিন পিছিয়ে শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

২৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মহাসড়কের পাশে পশুরহাট বসানো যাবে না

আপডেট সময় ১১:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪