শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি ইস্যুর বৈঠক আয়োজনে প্রস্তুত তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : এএফপি

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির মধ্যস্ততার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি আলোচনা আয়োজন করতে প্রস্তুত তুরস্ক। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে টেলিফোনে এ প্রস্তাব দেন তিনি। খবর বিবিসির।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মতি দেওয়ার পরই এ উদ্যোগ নিতে প্রস্তুত বলে জানালেন এরদোয়ান।

এর আগেও তুরস্ক ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বৈঠকের আয়োজন করেছে। ২০২২ সালে ইস্তাম্বুলে উভয় দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদদাতা টম বেটম্যান তুরস্কের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘এই বৈঠকগুলো তুরস্কের ভূমিকার ওপর আরও বেশি আলোকপাত করে।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন আশা করে, রাশিয়া আগামীকাল সোমবার (১২ মে) থেকে একটি পূর্ণ ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করবে এবং ইউক্রেনও বৈঠকের জন্য প্রস্তুত।’

এর আগে, স্থানীয় সময় শনিবার (১০ মে) রাতে ক্রেমলিন থেকে একটি টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা এমন একটি আলোচনা চাই, যা প্রকৃত সমাধানের দিকে এগিয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শান্তির পথ উন্মুক্ত করবে।’

পুতিন কিয়েভকে কোনো পূর্বশর্ত ছাড়াই ইস্তাম্বুলে আলোচনার জন্য আহ্বান জানান। তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেননি।

শনিবার কিয়েভ সফরকালে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও পোল্যান্ডের নেতারা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে একমত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সোমবার (১২ মে) থেকে ইউক্রেনে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান তারা।

যুদ্ধবিরতিতে সম্মত হলো ভারত-পাকিস্তান

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি ইস্যুর বৈঠক আয়োজনে প্রস্তুত তুরস্ক

আপডেট সময় ০৭:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫