শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

উড্ডয়নের পরই নিয়ন্ত্রণ হারাল ইলন মাস্কের স্পেসএক্স

উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেসএক্সের স্টারশিপ রকেট। ফলে নতুন করে সংকটে পড়ল মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এটি স্পেসএক্সের কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) বহনকারী স্টারশিপের অষ্টম উৎক্ষেপণ প্রচেষ্টা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) স্টারশিপে পরীক্ষামূলকভাবে উড্ডয়নের সময় মেক্সিকো উপসাগরে স্যাটেলাইটটির বিস্ফোরণ ঘটে। খবর এএফপির।

একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বুস্টার থেকে আলাদা হওয়ার কয়েক মিনিটের মধ্যে স্টারশিপ রকেটের উপরের স্তরটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিস্ফোরিত হয়ে হারিয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, বাহামা দ্বীপপুঞ্জে আকাশ থেকে আগুনের জ্বলন্ত ধ্বংসাবশেষ বৃষ্টির মতো পড়ছে।

স্পেসএক্সের কমিউনিকেশন ম্যানেজার ড্যান হুট বলেন, ‘আমরা নভোযানের সঙ্গে সব যোগাযোগ হারিয়ে ফেলেছিলাম। দুর্ভাগ্যবশত এই ঘটনা আগেও ঘটেছিল। জানুয়ারিতে স্টারশিপের উপরের স্তরটি বিস্ফোরিত হয়ে ধ্বংসাবশেষ ক্যারিবিয়ান অঞ্চলে পতিত হয়েছিল।’

এই ঘটনার মার্কিন আকাশসীমায়ও প্রভাব পড়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিস্ফোরণের কারণে রকেটের ধ্বংসাবশেষ এড়াতে বাণিজ্যিক ফ্লাইটগুলোকে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিলম্বিত হতে হয়েছে। নিউইয়র্ক ও ফিলাডেলফিয়া থেকে মায়ামি পর্যন্ত বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত হয়।

সংস্থাটি আরও জানায়, এই ঘটনার ফলে স্পেসএক্সকে পরবর্তী উৎক্ষেপণের আগে একটি তদন্তের মুখোমুখি হতে হবে।

এদিকে স্পেসএক্স এক বিবৃতিতে জানায়, স্টারশিপের পেছনের অংশে একটি বৈদ্যুতিক গোলযোগের কারণে কয়েকটি র‌্যার্প্টর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে যোগাযোগের সমস্যা সৃষ্টি হয়। তবে তারা দাবি করেছে, ধ্বংসাবশেষে কোনো ক্ষতিকারক উপাদান ছিল না।

স্পেসএক্স আরও জানায়, এফএএ এর সঙ্গে সমন্বয় করে তারা একটি পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করবে। একইসঙ্গে সংশোধনমূলক পদক্ষেপ নেবে। তাছাড়া ‘ফেল ফাস্ট, লার্ন ফাস্ট’ পদ্ধতি অনুসরণ করবে বলেও জানায় স্পেসএক্স, যা প্রতিষ্ঠানটিকে আগের ব্যর্থতার পর দ্রুত শিখে প্রযুক্তির উন্নতি করতে সাহায্য করছে। যদিও এই দুর্ঘটনা তাদের জন্য একটি বড় বাধা, কিন্তু ভবিষ্যতে তারা আরও ভালো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে, এমনটিই আশা করছে স্পেসএক্স।

ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করল যুক্তরাষ্ট্র

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উড্ডয়নের পরই নিয়ন্ত্রণ হারাল ইলন মাস্কের স্পেসএক্স

আপডেট সময় ০৫:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫