শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৫৪ ফিলিস্তিনি নিহত

গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত শিশুর মরদেহ। ছবি: এএফপি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক দুটি বিমান হামলায় অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করেছে বিবিসি।

প্রথম হামলাটি হয় গাজা সিটির ফাহমি আল-জারগাওয়ি স্কুলে, যেখানে বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত শত শত মানুষ আশ্রয় নিয়েছিল। স্কুলটির দুটি শ্রেণিকক্ষ আগুনে পুড়ে গেলে ভেতরে থাকা অন্তত ২০ জন মারা যান।

হামাস-নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, অনেক মরদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারদিকে আগুন, ধোঁয়া আর পোড়া দেহ পড়ে ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, ওই স্কুল ভবনে হামাস ও ইসলামিক জিহাদের একটি কমান্ড সেন্টার ছিল এবং তারা সেখান থেকে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। তারা হামাসের বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে।

এদিকে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় একটি বাড়িতে চালানো অপর এক হামলায় মারা গেছেন আরও ১৯ জন। এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

এই হামলাগুলো গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তীব্র সামরিক অভিযানের অংশ। আইডিএফ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তারা গাজাজুড়ে ২০০টির বেশি স্থানে হামলা চালিয়েছে।

এর আগে, গত শুক্রবার গাজায় এক নারী চিকিৎসকের বাড়িতে চালানো ইসরায়েলি হামলায় তার নয় সন্তান মারা যায়। নিহত শিশুদের বয়স কয়েক মাস থেকে শুরু করে ১২ বছর পর্যন্ত। এই ঘটনায় আহত হয় তার স্বামী ও একমাত্র জীবিত ছেলে।

এছাড়া শনিবার খান ইউনিসে রেড ক্রসের দুই কর্মী—ইব্রাহিম ঈদ ও আহমাদ আবু হিলাল—বিমান হামলায় নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৩ হাজার ৯৩৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৭৯৭ জন আহত হয়েছে। তবে সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে জানিয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা হাজার হাজার মানুষ এখন আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

পুতিন পাগল হয়ে গেছেন: ট্রাম্প

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৫৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৬:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫