শিরোনাম :
ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা

গাজা শিশুদের সবচেয়ে বড় এতিমখানা ও কবরস্থান : আমেনা এরদোগান

গাজা বিশ্বে শিশুদের সবচেয়ে বড় এতিমখানা ও কবরস্থান বলে মন্তব্য করেছেন তুরস্কের ফার্স্ট লেডি আমেনা এরদোগান। মঙ্গলবার (৩ জুলাই) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেনা এরদোগান বলেছেন, গাজা হলো শিশুদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় এতিমখানা আর মাটির নিচে সবচেয়ে বড় কবরস্থান।

গাজান শিশুদের প্রতিরক্ষামূলক পরিবার দিবসে ভয়াবহ এই পরিস্থিতি তুলে ধরেন আমেনা। এ সময় তিনি ইসরাইলের ক্রমাগত হামলার নিন্দাও জানান। তিনি দুর্বল জনসংখ্যাকে রক্ষা ও সমর্থন করার জন্য বিশ্বব্যাপী সংহতিরও দাবি জানান।

আমেনা এরদোগান বলেন, গাজায় অন্তত ১৭ হাজার শিশু আজ পরিবার ছাড়া। তাদের যাওয়ার কোনো নিরাপদ আশ্রয় নেই। আজ বিশ্বের বিভিন্ন স্থানে তারা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বেঁচে থাকার জন্য এই ছোট বয়সেই তাদের সংগ্রাম করতে হচ্ছে।

তিনি পরিস্থিতির তীব্রতার রূপরেখা তুলে ধরে বলেন, ৪ হাজার শিশু এখনো ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে আছে। অনেকে এখনো নিখোঁজ রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

আমেনা এরদোগান বলেন, ফিলিস্তিনি শিশুরা ইসরাইলের নৃশংসতার শিকার হয়েছে। তাদের ওই নৃশংসতাকে কোনো বিবেকবান মানুষ ন্যায্যতা দিতে পারে না।

উল্লেখ্য, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত ৭ অক্টোবর তেল আবিব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে গাজায় কমপক্ষে ৩৭ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরো ৮৭ হাজার ৬০ জন আহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

আরো পড়ুন : যে চার কারণে ‘এনআর’কে ভোট দেয় ফরাসিরা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওপেনার সংকটে নতুন পরীক্ষা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজা শিশুদের সবচেয়ে বড় এতিমখানা ও কবরস্থান : আমেনা এরদোগান

আপডেট সময় ০৭:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪