শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

ট্রাম্পকে হৃদয়বিদারক উপহার দিলেন জেলেনস্কি

ওয়াশিংটনে হোয়াইট হাউজ সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিশেষ উপহার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উপহারটি ছিল একটি গলফ ক্লাব, যা একজন আহত ইউক্রেনীয় সৈন্য তার হাতে তুলে দিয়েছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের তথ্য অনুযায়ী, গলফ ক্লাবটির মালিক ছিলেন কস্তিয়ানতিন কার্তাভৎসেভ নামে এক জুনিয়র সার্জেন্ট। রাশিয়ার পূর্ণমাত্রার হামলার প্রথম দিকেই তিনি পা হারান। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে গলফ খেলা তার জীবনের অংশ হয়ে ওঠে। ট্রাম্পকে উপহার দেওয়ার সময় জেলেনস্কি এ কথাই উল্লেখ করেন।

জেলেনস্কি এ সময় ট্রাম্পকে একটি ভিডিও দেখান। তাতে কার্তাভৎসেভ মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে আবেদন করেন, তিনি যেন ন্যায়সংগত ও স্থায়ী শান্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে সহায়তা করেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ট্রাম্প উপহার গ্রহণ করে আহত ওই ইউক্রেনীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিওবার্তাও রেকর্ড করেন। পাশাপাশি তিনি জেলেনস্কিকে প্রতীকীভাবে হোয়াইট হাউজের ‘চাবি’ উপহার দেন।

এই সৌহার্দ্যমূলক উপহার বিনিময়কে দুই নেতার সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। এর আগে জেলেনস্কির ওয়াশিংটন সফরে ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে তাঁকে ‘অকৃতজ্ঞ’ ও ‘অশ্রদ্ধাশীল’ বলে সমালোচনা করেছিলেন।

তবে সোমবারের বৈঠকে এক ভিন্ন আবহ তৈরি হয়। পোশাক প্রসঙ্গ নিয়েও দুই নেতার মধ্যে রসিকতা হয়। জেলেনস্কি কালো ফিল্ড জ্যাকেট, কালো শার্ট ও কালো প্যান্টে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি পোশাক পাল্টেছি, কিন্তু আপনারা আগের মতো একই স্যুটেই আছেন।’

সূত্র: সিএনএন

যুদ্ধ বন্ধে ছাড় দিতে পারে ইউক্রেন: ম্যাক্রোঁ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ট্রাম্পকে হৃদয়বিদারক উপহার দিলেন জেলেনস্কি

আপডেট সময় ০৬:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫