শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

বোমা মেরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি ধ্বংস করা সম্ভব নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি/ ফাইল ছবি: এএফপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতি সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বোমা ফেলে কোনো জাতির প্রযুক্তি বা বিজ্ঞানকে মুছে ফেলা যায় না।

১৩ জুন ইসরায়েল অপ্রত্যাশিতভাবে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় এবং দেশটির পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নজিরবিহীন সামরিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছিল। যুদ্ধের শেষ পর্যায়ে এসে মার্কিন বাহিনীও ইরানের মধ্য ও উত্তর-মধ্যাঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে পরে পেন্টাগনের নিজস্ব মূল্যায়নে সেই দাবি খারিজ হয়ে যায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, আমাদের পক্ষ থেকে যদি সদিচ্ছা থাকে তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং আমাদের পরমাণু শিল্পে পুনরায় অগ্রগতি সাধনে সক্ষম হবো।

তিনি আরও বলেন, এই শিল্পটি এখন জাতির গর্বের উৎসে পরিণত হয়েছে এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের সময়ে দেশবাসী প্রমাণ করেছে যে জনগণ সহজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসবে না।

তিনি বলেন, আমরা ১২ দিনের এক চাপিয়ে দেওয়া যুদ্ধ পার করেছি, আর সে সময়েই আমরা আত্মরক্ষার সক্ষমতা প্রমাণ করেছি।

আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে নতুন করে আক্রমণের মুখোমুখি হলে, ইরান দ্রুত প্রতিরোধ গড়ে তুলবে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আরাঘচি বলেন, আমি মনে করি না এত দ্রুত আবারও আলোচনা শুরু হবে।

তিনি বলেন, আমাদের আবার আলোচনায় ফিরতে হলে প্রথমে নিশ্চিত হতে হবে যে, কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই যুক্তরাষ্ট্র আবার আমাদের ওপর সামরিক হামলা চালাবে না।

সূত্র: প্রেসটিভি

ইরান কয়েক মাসের মধ্যেই পারমানবিক বোমা তৈরি করতে পারে: আইএইএ প্রধান

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বোমা মেরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি ধ্বংস করা সম্ভব নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫