শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা

চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে বলে দাবি তাদের।

শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরিও করেছে বলে অভিযোগ মার্কিন গোয়েন্দাদের। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ করেন তারা।এ ঘটনা প্রমাণ করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কী কী নথি চুরি করেছে, ক’টি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক জড়িত কি না, তা-ও স্পষ্ট করে বলা হয়নি।

মার্কিন গোয়েন্দারা জানান, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে, তা চীনের সরকারের তৈরি। হ্যাকাররা এখনও কম্পিউটারগুলো হ্যাক করে রেখেছে কি না, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এ নিয়ে এফবিআই তদন্ত করছে বলে জানানো হয়েছে।

গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে হ্যাকারদের নিয়োগ করে চীন। এমন ঘটনা বারবার ঘটানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

যদিও যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বেজিং। চীন জানিয়েছে, সাইবার হানা বা হ্যাকিংয়ের মতো বিষয়কে তারা সমর্থন করে না। এর সঙ্গে চীনের দূরতম সংযোগও নেই বলে জানিয়েছে তারা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা

আপডেট সময় ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪