শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনের সাথে সামরিক হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে এফএএ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে রানওয়ে ৩৩-এর কাছে পৌঁছানোর সময় এ ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিল। এ ছাড়া সামরিক হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিল।

ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে, যা ওয়াশিংটন ডিসির মধ্য দিয়ে বয়ে গেছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ভয়াবহ দুর্ঘটনা” সম্পর্কে অবহিত হয়েছি। জরুরি প্রতিক্রিয়াকারীদের “অবিশ্বাস্য কাজের” জন্য ধন্যবাদ।

কানসাস রাজ্যের প্রতিনিধিত্বকারী সিনেটর জেরি মোরান বলেছেন, দুর্ঘটনার পর তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। কানসাসের উইচিটা থেকে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজটি ওয়াশিংটন ডিসিতে এসেছিল।

মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে।

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো কারাগারে পাঠাবেন ট্রাম্প

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ

আপডেট সময় ১২:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫