শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

রাশিয়া-ইউক্রেনে ব্যাপক পাল্টাপাল্টি ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাত আর না বাড়ানোর আহ্বান জানানো সত্ত্বেও রাশিয়া ও ইউক্রেন রোববার (১০ নভেম্বর) রাতভর একে-অন্যের ওপর রেকর্ড পরিমাণ ড্রোন হামলা চালিয়েছে। খবর এএফপির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া গতকাল রোববার রাতে ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এটি এর আগে রাতের বেলায় চালানো হামলাগুলোর চাইতে ভয়াবহ ছিল বলে উল্লেখ করেন তিনি। জেলেনস্কি বলেন, ‘গতরাতে রাশিয়া ১৪৫টি শাহেদ ও অন্যান্য ড্রোনের মাধ্যমে হামলা চালায় ইউক্রেনে।’ সামজিক যোগাযোগ মাধ্যমে এ সময় তিনি এক পোস্টে কিয়েভের পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের প্রতিরক্ষায় আরও সহায়তার আহ্বান জানান।

অন্যদিকে, রাশিয়া বলেছে তারা রোববার মস্কোর দিকে ধেয়ে আসা ৩৪টি ড্রোন ভূপাতিত করেছে। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর রাজধানী মস্কো লক্ষ্য করে এটা ছিল সবচেয়ে বড় ড্রোন হামলা।

এদিকে, হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের লড়াইয়ে ট্রাম্প বিজয়ী হওয়ায় গত প্রায় তিন বছর ধরে চলা এই সংঘাতে কিয়েভের প্রতি ওয়াশিংটনের কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তার বিষয়টিতে নতুন করে প্রশ্নের মুখোমুখি হয়েছে।

নির্বাচনি প্রচারণা চলার সময় ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সমাবেশে বলেছিলেন, তিনি কয়েক ঘণ্টার মধ্যে এই যুদ্ধ থামিয়ে দেবেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলবেন বলেও জানিয়েছিলেন।

রোববার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার রুশ নেতা পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং যুদ্ধকে আর না বাড়াতে আহ্বান জানিয়েছেন।

এদিকে, ক্রেমলিন এর আগে জানিয়েছিল, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের এই উদ্যোগ ‘ইতিবাচক বার্তা’ বহন করে। তবে আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের আগ পর্যন্ত এই সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আরো পড়ুন : ট্রাম্পের জয়ে ভয় আর অনিশ্চয়তায় অবৈধ অভিবাসীরা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাশিয়া-ইউক্রেনে ব্যাপক পাল্টাপাল্টি ড্রোন হামলা

আপডেট সময় ১২:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪