শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান মাহমুদ আব্বাসের

ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বুধবার (২৩ এপ্রিল) ফিলিস্তিনি সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে ছেড়ে দিতে হামাসকে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

পশ্চিম তীরের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও এই বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও যোগ দেন। বক্তব্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার পরিস্থিতির জন্য হামাসকে দায়ী করেন। অবিলম্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বানও জানান তিনি।

মাহমুদ আব্বাস বলেন, ‘হামাসের এই সমস্ত কর্মকাণ্ডের পরিণতি হলো আগ্রাসন, ধ্বংস এবং আমাদের জনগণের ভবিষ্যৎ সম্ভাবনার অবসান, যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। হামাস গাজা উপত্যকায় তাদের ক্ষমতা ও কর্তৃত্ব দখলের সম্পূর্ণ অবসান ঘটাতে এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কাছে দায়িত্ব ছেড়ে দিতে তারা আমাদের এবং আমাদের জনগণের কাছে দায়বদ্ধ।’

মাহমুদ আব্বাস আরও বলেন, ‘হামাসকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ শেষ করতে হবে, সমস্ত বিষয়সহ এই উপত্যকা সম্পূর্ণরূপে হস্তান্তর করতে হবে এবং ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। কোনো আত্মমর্যাদাশীল রাষ্ট্রের অস্ত্রের দুটি উৎস নেই। লেবাননের দিকে তাকান, হিজবুল্লাহ কীভাবে কাজ করতে, শেষ পর্যন্ত সমস্ত দায়িত্ব রাষ্ট্রের ওপরেই বর্তায়।’

যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশে হামাস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৫ জন নিহত

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান মাহমুদ আব্বাসের

আপডেট সময় ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫